ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়,কোন অঞ্চল বেশি ঝুঁকিতে?…see more
ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়,কোন অঞ্চল বেশি ঝুঁকিতে?…see more
দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে এই ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। ঝড়ের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৮ বা ৯ মার্চের মধ্যে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এ ধরনের বৃষ্টি স্বল্প সময় স্থায়ী হয় এবং প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা বা সন্ধ্যার আগে এ ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়।
আবহাওয়াবিদ আরও জানান, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও দু-তিনদিন বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতেতিনি আরও বলেন, ঈদের সময়েও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। তবে এখনই নির্দিষ্টভাবে সবকিছু বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই সময় দেশের অন্য এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাসভিত্তিক পূর্বাভাসে জানিয়েছিল, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। পারে।
<>[][]
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment