ব্রেকিং নিউজ : বাংলাদেশকে বড় নিষেধাজ্ঞা দিল সৌদি আরব ...see more

 ব্রেকিং নিউজ : বাংলাদেশকে বড় নিষেধাজ্ঞা দিল সৌদি আরব ...see more



জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে কাঁচা মুরগি ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে তারা জানায়, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ও নিউক্যাসল রোগের প্রাদুর্ভাব রোধে আগাম সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ জানায়-এ নিষেধাজ্ঞা সম্পূর্ণ সাময়িক এবং পরিস্থিতি স্থিতিশীল হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল, আফগানিস্তান, মিয়ানমার, চীন, জাপান, যুক্তরাজ্য, ইরান, জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া-সহ নানা মহাদেশের আরও অনেক দেশ।


এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়া, পোল্যান্ড, ডেনমার্কসহ মোট ১৬টি ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলকে আংশিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


তবে নিষেধাজ্ঞা কেবলমাত্র কাঁচা মুরগি ও ডিমের ক্ষেত্রে প্রযোজ্য। তাপ-প্রক্রিয়াজাত (heat processed) মুরগির মাংস বা ডিম পণ্যের ক্ষেত্রে কোনো বাধা নেই-যদি সেগুলো সৌদি আরবের নির্ধারিত স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মান সম্পূর্ণভাবে অনুসরণ করে উৎপাদন করা হয়।


সৌদির বিবৃতিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য মান পূরণ করতে পারলে এসব প্রক্রিয়াজাত পণ্য স্বাভাবিক নিয়মে আমদানি করা যাবে। মূলত ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর পোল্ট্রি রপ্তানিকারকদের সাময়িকভাবে নতুন পরিকল্পনা নেওয়ার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[][][]

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন

জামাতের আমিরের রিজাল্ট দেখে নিন

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন