ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন যিনি...See more

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন যিনি



 ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন যিনি




বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত কায়সার কামাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন।




তারা শপথবাক্য পড়ার সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন।বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা কায়সার কামাল।




নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।




সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্বপালনকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন জমা পড়েছিলো এই একটিই।




কণ্ঠভোটে কায়সার কামালকে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন তিনি।জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।




তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন।




আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।




হাফিজ উদ্দিন আহমদ এবার ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।




এর আগে, তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন তিনি।সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।




সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনি আপাতত স্পিকারের দায়িত্ব পালন করছেন।




তাকে প্রথম বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব প্রদান করায় তিনি সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




চতুর্থ বারের মতো সরকার গঠন করা বিএনপিকে ও প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দিয়েছেন।




তিনি বলেছেন, এবারই প্রথমবারের মতো বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।




"দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি"।




প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মধ্য দিয়ে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি সংসদে সব দলের সদস্যদের সহযোগিতা আশা করেন।




তিনি আরও বলেন যে বিরোধী দলের সাথে তাদের মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে, "কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই"।




তিনি বক্তব্যে বিএনপির প্রয়াত নেত্রী ও তার মা খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।




এরপর তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রেওয়াজ অনুযায়ী সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের উপস্থিত থাকার কথা ছিল।




কিন্তু বিগত সরকারের "জনবিরোধী কর্মকাণ্ডের ফলে" বাংলাদেশে যে "জনরোষ" তৈরি হয়েছে, তারপর আর "তাদেরকে খুঁজে পাওয়া যায়নি"।




সেকারণে তিনি বিএনপি নেতা ও নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।✅✅✅

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments