সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

 


মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা–ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম বাদশা মোড়ল। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনস্টেবল বাদশা মোড়ল দায়িত্ব পালন শেষে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাবুখালী পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন

জামাতের আমিরের রিজাল্ট দেখে নিন

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন