ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে
ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে...see more
ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে
বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর পরপরই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মাঝখানের ২৪ ও ২৫ মার্চ দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানো সম্ভব হবে।১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি থাকবে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ঈদ ছুটি থাকবে। ২৪ ও ২৫ মার্চ সাধারণ কর্মদিবস হলেও নৈমিত্তিক ছুটি নিলে তা ছুটির সঙ্গে যুক্ত করা যাবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হবে।বেসরকারি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম সমন্বয় বা বিশেষ ব্যবস্থায় ছুটি কিছুটা বাড়ানো হয়।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment